জাতীয় সংবাদ

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো। প্রতিষ্ঠানটি দেশের মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার (৩০ কোটি ডলার) বিনিয়োগ করে একটি সমন্বিত টেক্সটাইল উৎপাদন সুবিধা (ফ্যাসিলিটি) গড়ে তুলতে চায়। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে […]

বিনোদন

বিতর্ক পেরিয়ে একটি সুন্দর মিথ্যে নিয়ে আসছেন মৌসুমী

প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে মা, বোন ও মেয়ের সঙ্গে পারিবারিক সময় কাটানোর পাশাপাশি অভিনয়েও সক্রিয় রয়েছেন তিনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে শুটিং করা গান, টেলিফিল্ম ও সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে। এবার নতুন একটি সিনেমায় যুক্ত হলেন মৌসুমী। ‘আ বিউটিফুল লাই’ নামের সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল। সিনেমাটির […]

নয়াপল্টনে বিব্রত কনকচাঁপা, ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ-হতাশার আভাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন না পেলেও বিষয়টি নিয়ে কখনো প্রকাশ্যে আক্ষেপ করেননি জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। তবে এবার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক নেত্রীর তোপের মুখে পড়েন তিনি। ঘটনার পর সরাসরি কোনো প্রতিক্রিয়া না জানালেও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন […]

২৬ বছরেই থেমে গেল যাত্রা, আকস্মিক মৃত্যু কনটেন্ট ক্রিয়েটর জেপার

জাপানের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু হয়েছে। গত ৫ এপ্রিল তার মৃত্যুর খবর জানানো হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ২৬ বছর। মার্কিন ট্যাবলয়েট সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদনে জানানো হয়, জেপার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা […]

প্রবাসে বাংলা

সাহিত্যের পাশাপাশি কর্পোরেট অঙ্গণেও সফল কবি মেহেদী হাসান আইয়ুশ

সাহিত্যের জগতে কবিতা দিয়ে নিজের পরিচয় তৈরি করার পাশাপাশি কর্পোরেট অঙ্গণেও সফলভাবে বিচরণ করছেন তরুণ কবি ও সাহিত্যঅনুরাগী মেহেদী হাসান আইয়ুশ। পেশাগত জীবনে দায়িত্বশীল অবস্থানে কাজ করার পাশাপাশি সৌদি আরবে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলে উদ্যোক্তা হিসেবেও তিনি তৈরি করেছেন স্বতন্ত্র পরিচিতি। বাংলাদেশের চট্টগ্রামে জন্ম নেওয়া মেহেদী হাসান আইয়ুশ বর্তমানে সৌদি আরবের দাম্মামে বসবাস করছেন। […]

বাংলাদেশ থেকে কর্মী নিতে মালয়েশিয়ায় চুক্তি হচ্ছে

দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বাংলাদেশ-মালয়েশিয়া শ্রমবাজার পুনরায় চালুর আলোচনা নতুন গতি পেয়েছে। এমন প্রেক্ষাপটে তৃতীয়বারের মতো মালয়েশিয়া সফরে আসছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার সঙ্গে থাকছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। সফরে দুই দেশের মধ্যে শ্রমবাজার-সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একাধিক […]

বিজ্ঞাপন দিন