
অনলাইন সংবাদমাধ্যম প্রেসডেস্ক২৪.কম (PressDesk24.com)-এ স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিয়েছেন রাজিব চন্দ দাস (তুষার)। তিনি চট্টগ্রাম ব্যুরো–স্টাফ রিপোর্টার হিসেবে বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন।
গণমাধ্যমে কাজের আগ্রহ এবং মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত রাজিব চন্দ দাস (তুষার) চট্টগ্রাম শহরের বিভিন্ন সমসাময়িক ঘটনা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড, উন্নয়ন কার্যক্রম এবং জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে প্রেসডেস্ক২৪.কমের হয়ে কাজ করবেন।
প্রেসডেস্ক২৪.কম কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন এই দায়িত্বে তিনি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চট্টগ্রাম শহরের বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী সংবাদ পাঠকের কাছে দ্রুত পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, ‘বিশ্বজুড়ে বাংলা’ স্লোগানকে ধারণ করে প্রেসডেস্ক২৪.কম ২০২০ সাল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী পাঠকের কাছে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


