শাহ আমানতে বিপুল অবৈধ সিগারেট, নিষিদ্ধ ক্রিম ও মোবাইল জব্দ

শাহ আমানতে বিপুল অবৈধ সিগারেট, নিষিদ্ধ ক্রিম ও মোবাইল জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট, আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। রোববার (গতকাল) ভোর ৫টা ৫৫ মিনিটে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইট অবতরণের পর তিন যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। সোমবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। […]

বিস্তারিত পড়ুন..

‘আমি এখন সৌদি আরবেরই মানুষ’

বয়স ত্রিশ পেরোনোর পর ক্যারিয়ারে ৫০০ গোলের অনন্য মাইলফলক ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে আল-হাজমের বিপক্ষে আল-নাসরের ৪-০ ব্যবধানের বড় জয়ের পথে জোড়া গোল করে এই ইতিহাস গড়েন পর্তুগিজ মহাতারকা। ফুটবল ইতিহাসে ত্রিশোর্ধ্ব বয়সে ৫০০ গোলের প্রথম ও একমাত্র নজির এটি। রেকর্ড গড়া এই ম্যাচ শেষে উচ্ছ্বসিত রোনালদো জানিয়েছেন, তিনি এখন নিজেকে সৌদি আরবেরই মানুষ […]

বিস্তারিত পড়ুন..

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- ট্রাম্পের বাসভবনে ঢুকতে চাওয়া যুবককে গুলি করে হত্যা নিরাপত্তা বলয় ভেঙে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বাসভবনে ঢুকতে চাওয়া এক যুবককে গুলি করে হত্যা করেছে সিক্রেট সার্ভিস। স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে ফ্লোরিডার পাম বিচে […]

বিস্তারিত পড়ুন..

ঢাকার দুই সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী আলোচনায় আসিফ-আদীব

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন দলের দুই শীর্ষ নেতা। তারা হলেন—দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। দলের প্রাথমিক আলোচনায় তাদের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে ৷ রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে এনসিপির একাধিক শীর্ষ নেতা প্রেসডেস্ক নিউজকে বিষয়টি […]

বিস্তারিত পড়ুন..

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধই […]

বিস্তারিত পড়ুন..

ইতিবাচক রাজনীতিই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি

সংলাপ, সহনশীলতা ও দায়িত্বশীল নেতৃত্বেই গড়ে উঠবে স্থিতিশীল গণতন্ত্র বাংলাদেশের রাজনীতি আজ নতুন বাস্তবতার মুখোমুখি। গণতন্ত্রের পথচলায় মতভেদ থাকবে, বিতর্ক থাকবে, প্রতিযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা যেন কখনোই রাষ্ট্রগঠনের মূল লক্ষ্যকে আড়াল না করে। রাজনীতি যদি কেবল ক্ষমতার সমীকরণে সীমাবদ্ধ থাকে, তবে জাতির সম্ভাবনা সংকুচিত হয়; আর যদি তা নীতি, আদর্শ ও জনকল্যাণে নিবেদিত […]

বিস্তারিত পড়ুন..

যশোরে পল্লি চিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোরের শার্শায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আল আমিন। তিনি উপজেলার নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে। স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। যশোরের শার্শায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পল্লি চিকিৎসক নিহত […]

বিস্তারিত পড়ুন..