ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে বিকল্প ব্যবসা দেবেন ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ফুটপাত ও রাস্তায় আর ব্যবসা করা যাবে না। ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবসার ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) মিরপুরের মুকুল ফৌজ মাঠে মিরপুর-১০ থেকে মিরপুর-১ পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। প্রশাসক বলেন, “আমরা বিকল্প […]

বিস্তারিত পড়ুন..

২৪ ঘণ্টায় হামে ৪ মৃত্যু, ৬৮৫ জনে উপসর্গ শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে বায়ুবাহিত রোগ হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৬৮৫ জনে রোগের উপসর্গ দেখা গেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এই তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩,৭০৯ জনে পৌঁছেছে। এর মধ্যে ৫৮৫ জনের […]

বিস্তারিত পড়ুন..

সংসদ ভবনে ‘জঙ্গি এমপি’ সম্বোধন: হানজালা তদন্ত দাবি করলেন

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা সংসদ ভবনে স্পিকারের স্ত্রীর জানাজায় নিজেকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তিনি জানান, গত ৩০ মার্চ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নেওয়ার সময় কেউ পেছন থেকে তাকে ‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’ বলে সম্বোধন করে। […]

বিস্তারিত পড়ুন..

পিরোজপুরে অস্তিত্বহীন সেতুর অনিয়ম: ইমদাদ হক পেলেন টিআইবি ফেলোশিপ অ্যাওয়ার্ড

চ্যানেল 24-এর বিশেষ প্রতিনিধি ইমদাদ হক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রবর্তিত দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেছেন। পুরস্কারপ্রাপ্ত প্রতিবেদনের বিষয় ছিল ‘২০০ ব্রিজ খাতায় আছে, বাস্তবে নেই’ এবং ‘পিরোজপুরে গায়েবি সেতুর মহাপরিকল্পনায় মহারাজ পরিবার’, যেখানে সরকারি অর্থ কাগজে-কলমে সেতুর নামে লোপাট করা হয়েছে, কিন্তু বাস্তবে সেতুর অস্তিত্ব নেই। পুরস্কার হিসেবে বিজয়ীদের এক লাখ টাকা, […]

বিস্তারিত পড়ুন..

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ: বিশেষ কমিটির সুপারিশ সংসদে পেশ

জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বিশেষ কমিটির সুপারিশ পেশ করা হয়েছে। এর মধ্যে: ৯৮টি অধ্যাদেশ হুবহু উত্থাপনের সুপারিশ ১৫টি অধ্যাদেশে সংশোধনের প্রস্তাব ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ৪টি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন বৃহস্পতিবার সংসদে এই সুপারিশ তুলে ধরেন। কমিটিতে ছিলেন মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম, আসাদুজ্জামান, […]

বিস্তারিত পড়ুন..

সংসদে প্রথম প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় সংসদ অধিবেশন চলাকালে তার জন্য নির্ধারিত ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। এই সময়ে তিনি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন এবং সরকারের অবস্থান তুলে ধরছেন। এর আগে বাংলাদেশ সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর […]

বিস্তারিত পড়ুন..

অস্ট্রেলিয়া সফর নিয়ে ‘ভুল খবর’—ব্যাখ্যা দিলেন মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী–কে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে দেশ ছাড়তে বলা হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক আলোচনা। তবে বিষয়টিকে “ভুল ও বিভ্রান্তিকর” বলে দাবি করেছেন তিনি নিজেই। বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে আজহারী জানান, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে তিনি গত পাঁচ দিন […]

বিস্তারিত পড়ুন..

৪ জেলায় ডিসি বদলি, নতুন প্রশাসক নিয়োগ সরকারের

দেশের চার জেলায় জেলা প্রশাসক (ডিসি) বদলি করে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১ এপ্রিল) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন জেলা প্রশাসক নিয়োগ পাওয়া জেলাগুলো হলো—রাজবাড়ী, ঠাকুরগাঁও, পাবনা ও রংপুর। এক প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমান জেলা প্রশাসকদের পরবর্তী পদায়নের জন্য তাদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তারা হলেন—পাবনার ডিসি […]

বিস্তারিত পড়ুন..

রোববার থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান কর্মসূচি

সারাদেশে হামের সংক্রমণ ঠেকাতে আগামী রোববার থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বুধবার (১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আগামী দুই দিনের মধ্যেই আক্রান্ত গ্রামাঞ্চলগুলোতে প্রয়োজনীয় সিরিঞ্জ ও ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের […]

বিস্তারিত পড়ুন..

কৃষক ও ফ্যামিলি কার্ডে অর্থনীতিতে গতি আসবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন জানতে চান—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কতজনকে আনা হবে, কত বাজেট প্রয়োজন হবে এবং […]

বিস্তারিত পড়ুন..