কোহলিকে ছাড়িয়ে বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড ফারহানের

দাসুন শানাকার শর্ট বল আলতো পুল করে বাউন্ডারি হাঁকান সাহিবজাদা ফারহান। সেই চারেই বদলে যায় ICC Men’s T20 World Cup–এর রেকর্ড বই। এক আসরে সর্বোচ্চ রানের কীর্তি গড়ে পেছনে ফেলেন বিরাট কোহলিকে। সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ফারহানের সংগ্রহ ছিল ২৮৩ রান। কোহলিকে ছাড়াতে দরকার ছিল ৩৭। ইনিংসের ষষ্ঠ ওভারেই সেই মাইলফলক স্পর্শ করেন […]

বিস্তারিত পড়ুন..

আইসিসির জানুয়ারির সেরা নারী ক্রিকেটার সোবহানা মোস্তারি

International Cricket Council (আইসিসি) জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে সোবহানা মোস্তারি–এর নাম। তিনি বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ স্বীকৃতি পেলেন। এর আগে ২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এই সম্মান অর্জন করেন নাহিদা আক্তার। টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সোবহানা। পুরো টুর্নামেন্টে […]

বিস্তারিত পড়ুন..

দুর্নীতিবাজদের দেখার জন্য দুদক আছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যাঁরা দুর্নীতি করবেন তাঁদের দেখার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) রয়েছে এবং দুদক তার দায়িত্ব পালন করবে। আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টাদের দুর্নীতির খবর নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, […]

বিস্তারিত পড়ুন..

সীতাকুণ্ডে একেএসএমএল কারখানায় হামলা, ৩০ জনের বিরুদ্ধে মামলা

সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড (একেএসএমএল) কারখানায় হামলার ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। কারখানার নিরাপত্তা প্রহরীদের শিফট ইনচার্জ মো. আলাউদ্দিন বাদী হয়ে সুনির্দিষ্ট ১০ জনসহ ৩০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার […]

বিস্তারিত পড়ুন..

অনুমতি ছাড়া অন্য পেশায় জড়ালে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: আ ন ম এহছানুল হক

আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অনুমতি না নিয়ে কোনো শিক্ষক অন্য পেশায় যুক্ত থাকলে তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বিকেলে চাঁদপুর জেলার কচুয়া উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা সভায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, শিক্ষকতার বাইরে অন্য পেশায় যুক্ত হতে হলে সরকারি নিয়ম […]

বিস্তারিত পড়ুন..

হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি সহ্য করা হবে না: শহীদ উদ্দীন চৌধুরী

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণসহ উন্নয়নকাজে কোনো দুর্নীতি সহ্য করা হবে না; এ ক্ষেত্রে সরকার পাহারাদারের ভূমিকা পালন করবে। শুক্রবার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরে বাঁধ নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে তিনি কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নীতিমালা অনুযায়ী […]

বিস্তারিত পড়ুন..

১০ মার্চ চুয়েটে দ্বিতীয় পর্যায়ের ভর্তি শুরু, ৬০৫ আসন এখনো ফাঁকা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের দ্বিতীয় পর্যায়ের ভর্তি কার্যক্রম আগামী ১০ মার্চ শুরু হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত মেধাক্রমের শিক্ষার্থীদের সনদপত্র যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা ১০ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এ […]

বিস্তারিত পড়ুন..

শিশু ও কিশোরী হত্যা-ধর্ষণ ঘটনায় ন্যায়বিচার দাবি শফিকুর রহমানের

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির শফিকুর রহমান বলেছেন, ঢাকায় ৬ বছর বয়সী শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারীবাগে এক স্কুলছাত্রীকে হত্যা-এই ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে। শুক্রবার বেলা ১১টা ৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব […]

বিস্তারিত পড়ুন..

অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান অবসরে গেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তিনি শেষবারের মতো আপিল বিভাগে বিচারসভায় অংশ নেন। এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তাকে সংবর্ধনা প্রদান করে। তার অবসরের পর বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজন। তবে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী শপথ […]

বিস্তারিত পড়ুন..

সাত মাসে যত ঋণ এসেছে, তার চেয়ে বেশি পরিশোধ করেছে সরকার

চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) যত বিদেশি ঋণ ও অনুদান এসেছে, তার চেয়ে বেশি অর্থ পরিশোধ করতে হয়েছে সরকারকে। এই সময়ে বিদেশি ঋণ ও অনুদান মিলিয়ে এসেছে ২৬৪ কোটি ১৬ লাখ ডলার। বিপরীতে বিভিন্ন দাতা দেশ ও সংস্থাকে পরিশোধ করা হয়েছে ২৬৭ কোটি ৬৮ লাখ ডলার। বৃহস্পতিবার প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর হালনাগাদ প্রতিবেদনে […]

বিস্তারিত পড়ুন..