আইসিসির জানুয়ারির সেরা নারী ক্রিকেটার সোবহানা মোস্তারি

খেলাধুলা

International Cricket Council (আইসিসি) জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে সোবহানা মোস্তারি–এর নাম।

তিনি বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ স্বীকৃতি পেলেন। এর আগে ২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এই সম্মান অর্জন করেন নাহিদা আক্তার

টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সোবহানা। পুরো টুর্নামেন্টে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন তিনি। আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস এবং যুক্তরাষ্ট্রের পেসার তারা নরিসকে পেছনে ফেলে এই পুরস্কার জেতেন তিনি।

বাছাইপর্বে ছয় ম্যাচের সবগুলো জিতে বাংলাদেশ নারী দল নিশ্চিত করেছে জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে অংশগ্রহণ।

এদিকে পুরুষদের বিভাগে জানুয়ারির সেরা খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারল মিচেল। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা দুই সেঞ্চুরির কৃতিত্বে তিনি এই স্বীকৃতি পান। এই দৌড়ে ছিলেন সূর্যকুমার যাদবজো রুটও।