সুপার এইটে লংকা-কিউই লড়াই, টস জিতে বল করছে শ্রীলংকা

খেলাধুলা টি–টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলনিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়াম-এ টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলংকা।

ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হলেও স্বাগতিকদের জন্য চাপটা বেশি। সহ-আয়োজক হিসেবে ঘরের মাঠে খেলছে তারা। সুপার এইটের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় আজকের ম্যাচটি তাদের জন্য ‘ডু অর ডাই’। নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গেলে সেমিফাইনালের পথ কঠিন হয়ে পড়বে লংকানদের।

অন্যদিকে নিউজিল্যান্ড সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচ খেলতে পারেনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় তারা পেয়েছে মাত্র ১ পয়েন্ট। ফলে আজকের ম্যাচে জয় পেলে সেমিফাইনালের দৌড়ে ভালো অবস্থানে যাবে ব্ল্যাক ক্যাপসরা; হারলে পিছিয়ে পড়বে।

পরিসংখ্যান অবশ্য কিউইদের পক্ষে। টি-টোয়েন্টিতে দুই দলের ২৮ দেখায় ১৬টিতে জিতেছে নিউজিল্যান্ড, শ্রীলংকার জয় ৯ ম্যাচে। দুটি ম্যাচ টাই হয়েছে এবং একটি পরিত্যক্ত। টাই হওয়া দুই ম্যাচেই সুপার ওভারে জয় পেয়েছিল শ্রীলংকা যা তাদের আত্মবিশ্বাস জোগাতে পারে।