জ্বালানি সাশ্রয়ের জন্য দেশের ব্যাংক লেনদেনের সময় এক ঘণ্টা কমানো হল

অর্থনীতি

সরকারি তফসিলি ব্যাংকগুলোর লেনদেনের সময়সীমা রোববার (৫ এপ্রিল) থেকে এক ঘণ্টা কমানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি অফিসের পরিবর্তিত সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, এবং ব্যাংকের লেনদেন সীমিত থাকবে উল্লেখিত সময় পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বলবৎ থাকবে।

তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা এবং বুথ ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা আগের মতোই কার্যকর থাকবে।

এই সিদ্ধান্ত মূলত দেশের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে নেওয়া হয়েছে।