
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রাজনৈতিক উত্তাপ দেখা দিয়েছে। রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেছেন প্রধান বিরোধী দল Bangladesh Jamaat-e-Islami ও National Citizen Party-সহ অন্যান্য বিরোধী দলের সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ মিনিটে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান স্পিকার Hafiz Uddin Ahmed। স্পিকারের আহ্বানের পরপরই বিরোধী দলের সদস্যরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান।
এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’সহ নানা স্লোগান লেখা ছিল।
পরে বিরোধীদলীয় নেতা Shafiqur Rahman-এর নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা সম্মিলিতভাবে ওয়াকআউট করে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। স্পিকার তাদের বারবার বসার অনুরোধ জানালেও তারা রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে সংসদ থেকে বের হয়ে যান।
এর আগে বৃহস্পতিবার সকালে সংসদের জ্যেষ্ঠ সদস্য Khandaker Mosharraf Hossain-এর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। পরে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হলে অধিবেশন ৩০ মিনিটের জন্য মুলতবি করা হয়।
বিরতির পর নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে দুপুর ১টায় আবার অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত করায় সংসদের সব সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। এরপর শোক প্রস্তাব উত্থাপন এবং সংসদের বিভিন্ন স্থায়ী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।


